কুলপি বন্দরের দায়িত্ব পেল দুবাইয়ের সংস্থা

লগ্নি তিন হাজার কোটি

কুলপি বন্দরের কাজ গতি পেল এবার। সেখানে বেসরকারি বন্দর নির্মাণের দায়িত্ব নিল দুবাইয়ের সংস্থা ডিপি ওয়ার্ল্ড। ওই বন্দরে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ১১ শতাংশ অংশীদারিত্ব থাকবে।

মন্ত্রীসভার বৈঠকে কুলপি বন্দর চূড়ান্ত ছাড়পত্র পায় বৃহস্পতিবার। আইন, শিল্প, ভূমি, ও ভূমিরাজস্ব সহ বিভিন্ন দপ্তরের মতামত নেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো জমি অধিগ্রহণ না করেই কুলপি বন্দরকে ছাড়পত্র দিল রাজ্য সরকার। জানা গেছে, এই বন্দর চালু হলে রাজ্যে ক্ষুদ্র থেকে মাঝারি ও বৃহৎ শিল্প আসবে। কর্মসংস্থান হবে প্রায় ১০ হাজার। উৎপাদন শিল্প, ফেব্রিক, পাওয়ার সেক্টর থাকবে বন্দর চত্বরে।

চলতি বছরের গ্লোবাল বিজনেস সামিটে ডিপি ওয়ার্ল্ড কুলপিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। তারই ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয় তাদের। আমেরিকা, আফ্রিকা সহ বিভিন্ন দেশে এই সংস্থার বন্দর রয়েছে। কুলপি বন্দরের কাজ শুরু হলে বিনিয়োগ হবে তিন হাজার কোটি টাকা।
 

Developed by DXDasia