
তবে সামনের তিনটে ম্যাচ কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে মিতালিদের
বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে দিল মিতালি বাহিনী। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেল ভারত। ডার্বিশায়ারে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট খুইয়ে ২৩২ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ৬ উইকেট খুইয়ে ২১৭ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
তবে খুব সহজে এই জয় আসেনি। ক্রিজে তখন পরাক্রমের সঙ্গে ব্যাট করছেন শ্রীলঙ্কার শশীকলা এবং সুরঙ্গিকা। স্কোর বোর্ড দেখাচ্ছে ১৩০ রানে ৩ উইকেট। সেই সময়েই ঝুলন গোস্বামীর বলে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় সুরঙ্গিকাকে। এটাই রবিবারের ম্যাচের ব্রেক থ্রু। এর পরের উইকেট আটকে রাখলেও রান আসেনি সেভাবে। বাড়তে থাকে আস্কিং রেট।
টানা চার ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেললো ভারত। তবে সামনের তিনটে ম্যাচ কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে মিতালিদের। খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
