বিরাটদের হারের বদলা নিল মেয়েরা

বিশ্বকাপে ৭৪ রানে অলডাউন পাকিস্তান

একতা ঝড়ে উড়ে গেল পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে লজ্জার হারের বদলা নিল বিশ্বকাপে মেয়েরা। ৯৫ রানের দুরন্ত জয় হাসিল করলেন মিতালী ঝুলন, সুষমা, দীপ্তিরা। টসে জিতে ব্যাটিং নেয় ভারত, তবে পাক বোলারদের সামনে এদিন ভারতীয় ব্যাটসম্যানদের যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়নি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানে ইনিংস শেষ করে ভারত। পুনম রাউত করেন সর্বোচ্চ ৪৭ রান। পাকিস্তানের নাশরা সিন্ধু নেন ৪ উইকেট।

ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং দাপটের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। মাত্র ৭৪ রানেই ইনিংস শেষ হয়ে যায় তাঁদের। ১০ ওভারে দুটি মেডেন সহ ১৮ রান দিয়ে ৫ উইকেট তুনে নেন একতা বিস্ত। ম্যাচের সেরাও হয়েছেন একতা।

Developed by DXDasia