
বেঙ্গালুরুর ‘টিম ইন্ডাস’ নামে একটি বেসরকারি সংস্থা জাপানের সঙ্গে কাজ শুরু করেছে
এবার ভারতের চন্দ্র অভিযানে সঙ্গী হবে জাপান। চলতি বছরে প্রথমদিকে এই বিষয়ে কাজও করেছে একটি ভারতীয় সংস্থা।
বেঙ্গালুরুর ‘টিম ইন্ডাস’ নামে একটি বেসরকারি সংস্থা জাপানের সঙ্গে কাজ শুরু করে। সংস্থার তরফে জানানো হয়েছে- সব ঠিক হলে ভারত-জাপানের যৌথ উদ্যোগে ২০১৮—এর প্রথমার্ধে মহাকাশযানটি তৈরি হয়ে যাবে। মহাকাশযানটির ইঞ্জিন তৈরি করছে জাপানের আইএইচআই এরোস্পেস নামক সংস্থা। এরই মধ্যে ১৪ তারিখে দু’দিনের জন্য ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। যা ভারতীয় স্পেস অভিযানের ক্ষেত্রে বিশেষ মাত্রা যোগ করে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুদিনের এই সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রাভিযান, বুলেট ট্রেন, সামরিক সহযোগিতা এবং পরমাণু চুক্তি সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে।
