
২৭ আগস্ট থেকে বাবুঘাট জেটিতে আয়োজিত হতে চলেছে এই উৎসব
পশ্চিমবঙ্গ পর্যটন নিগমের উদ্যোগে, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে চলেছে ইলিশ উৎসব। খাদ্যরসিক বাঙালির বর্ষাকালের রসনার সেরা আকর্ষণ ইলিশ। সেই ইলিশকেই এবার আমজনতার সামনে উৎসবের আমেজে হাজির করছে পর্যটন নিগম। এই উৎসব আয়োজিত হবে কলকাতার বাবুঘাট জেটিতে। সময় – সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
টিকিট বুক করা যাবে অনলাইনে। মাথাপিছু খরচ ১৭০০ টাকা। পাবেন গঙ্গাবক্ষে ভ্রমণের সুযোগ, সঙ্গে ইলিশের বিভিন্ন লোভনীয় পদও। অনলাইনে বুকিং করা যাবে WBTDCL এই ওয়েবসাইট থেকে। খোঁজ নিতে পারবেন ১৮০০২১২১৬৫৫ – এই টোল ফ্রি নম্বরেও।
