
লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী
আজ কল্যাণীতে রয়েছে আই লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। আকাদেমি অফ ফাইন আর্টসে থাকছে বিশেষ নাট্য আয়োজন। মহানগরের নানা প্রান্তে হোলি আয়োজিত হবে আজ। এছাড়াও সারাদিন থাকছে বেশ কিছু অনুষ্ঠান।
• মোহনবাগান বনাম আইজল এফসি আই লিগ ম্যাচ – রিয়াল কাশ্মীরকে হারিয়ে গতকাল মোহনবাগানকে সুবিধা পাইয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। আজ ঘরের মাঠে আইজল এফসিকে হারাতে পারলে চার ম্যাচ বাকি থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। কল্যাণী মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টেডিয়ামে বিকেল ৫টায় মোহনবাগান বনাম আইজল ম্যাচ শুরু হবে।
• আকাদেমিতে বিশেষ নাট্য আয়োজন – ৩২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কথাকৃতি মঞ্চস্থ করছে তাদের নাটক ‘আমি, তনু ও সে’। আকাদেমি মঞ্চে সন্ধে ৬.৩০ থেকে শুরু হবে নাটক। রচয়িতা – সৌনাভ বসু, নির্দেশনা – কিঞ্জল নন্দ।
• কলা এবং মানবতার আন্তর্জাতিক সম্মেলন – সকাল ৯টা থেকে দ্য লিন্ডসে্তে শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ’। আয়োজনে অ্যাডভান্সড রিসার্চ সোসাইটি ফর সায়েন্স অ্যান্ড সোসিওলজি। পৃথিবীর নানা প্রান্তের জ্ঞান এক মঞ্চে সরাসরি ভাগ করে নেওয়া, কেরিয়ার এবং গবেষণার উন্নতিকল্পে নতুন নতুন দিশার সন্ধান এই সম্মেলনের উদ্দেশ্য।
• হাস্য কবি সম্মেলন – হোলি উপলক্ষে হিন্দুস্তান ক্লাব আয়োজন করেছে হিন্দি সাহিত্যের অনুষ্ঠান ‘হাস্য কবি সম্মেলন’। কলা মন্দিরে আজ সন্ধে ৬টা থেকে হাজির থাকছেন সুরেন্দ্র শর্মা, সুনীল যোগী, পদ্মিনী শর্মা, ঘনশ্যাম আগরওয়াল প্রমুখ হিন্দি সাহিত্যের বিশিষ্ট কবিরা।
• ব্রেক দ্য ব্যারিয়ার্স – হোলির দিনে শিল্পের মাধ্যমে প্রেম, শান্তি এবং মানবতার বার্তা দিয়ে চাইছে কার্প ডিয়েম। তাই আজ পার্ক সার্কাস ময়দানে থাকছে তাদের অনুষ্ঠান ‘ব্রেক দ্য ব্যারিয়ার্স’। নৃত্য, সংগীত, গ্রাফিত্তির সংমিশ্রণে দিনটিকে উদযাপন করা হবে। বিকেল ৪টে থেকে অনুষ্ঠান শুরু।
• হোলি উৎসব – কাল ছিল দোল যাত্রা, আর আজ হোলি উৎসব। কলকাতার বিভিন্ন জায়গায় আজ হোলি পালিত হচ্ছে। সল্টলেক সেক্টর ফাইভে নলবন ফুড পার্কে সকাল ৯টা থেকে শুরু হচ্ছে ‘রং রেজা ৩.০’। আয়োজনে হোপ এন্টারটেইনমেন্ট। সকাল ৯টা থেকে কাল পর্যন্ত ইস্ট তপসিয়া রোডের অর্কিড ব্যাংকেটস অ্যান্ড গার্ডেনে থাকছে ‘রঙ্গো কা ঘুমর – হোলি উৎসব ২০২০’। অ্যাকোয়াটিকায় গতকাল থেকেই চলছে হোলি উদযাপন – ‘অ্যাকোয়াহোলি ২০২০’। আজ তার শেষ দিন। সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে স্বভূমির রাজকুটিরে সকাল ১০টা থেকে শুরু হবে ‘বলিভূম হোলি বাশ’।
ছবিসূত্র – ফেসবুক
