লাইনচ্যুত হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস

বৃহস্পতিবার ৭টি কামরা লাইনচ্যুত হয় এই ট্রেন

আরও একবার মুখ পুড়ল রেলের। ঘুরেফিরে সেই উত্তরপ্রদেশ। লাইনচ্যুত হল হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ উত্তরপ্রদেশের শোনভদ্রে ওবরায় লাইনচ্যুত হয় শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও।

স্থানীয় সুত্রের দাবি, লাইনে ফাটল থাকার কারণেই এই দুর্ঘটনা। তবে রেলের তরফে কিছু জানানো হয়নি। যাত্রীদের উদ্ধার করে অন্য ট্রেনে গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Developed by DXDasia