হাওড়ায় এবার ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি

ইতিমধ্যেই তৈরি করা হয়েছে রবার পার্ক, ফাউন্ড্রি পার্ক, প্ল্যাস্টিক পার্ক

ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি গঠন করা হবে হাওড়ায়। আগামী তিনমাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করবে পশ্চিমবঙ্গ সরকার। কোন কোন জায়গাকে এই টাউনশিপের আওতায় আনা হবে, জমি জরিপ চলছে তা নির্ধারণ করতেই। এরপর বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে পারেন। সরকারের অনুমান, ৪৬ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসতে পারে ওই টাউনশিপে।

রবার পার্ক, ফাউন্ড্রি পার্ক, প্ল্যাস্টিক পার্ক ইত্যাদি বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইতিমধ্যেই তৈরি করা হয়েছে হাওড়ায়। আরও নতুন পার্ক গড়ে তোলা হবে, এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

Developed by DXDasia