
প্রায় ২০০ মিটার গড়িয়ে বাসটি সুলতেজ নদীর ধারে পড়ে যায়
হিমাচল প্রদেশের রামপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২০ জনের। এ দিন সকালে কিন্নর থেকে সোলান যাওয়ার পথে রামপুরের কাছে ৫ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেট বাস খাদে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। অনুমান করা হচ্ছে বাসটিতে ৪০ জনের কাছাকাছি যাত্রী ছিলেন।
স্থানীয় মানুষ এবং প্রশাসনের তৎপরতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার গড়িয়ে বাসটি সুলতেজ নদীর ধারে পড়ে যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
