
ট্রেনের গতি এখন ৩০০ কিমি ঘন্টায়
আগামী ২১ সেপ্টেম্বর থেকে চিনে ফের চালু হচ্ছে দ্রুতগতির ট্রেন। এদের গতি ঘন্টায় ৩৫০ কিলোমিটার। ভবিষ্যতে এই গতি আরও ৫০ কিলোমিটার বাড়াতে চায় চিন।
ফুশিং নামের এই ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল ২০১১ সালে ছিল প্রতি ঘণ্টায় ৩০০ কি.মি। তার আগে দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রী মারা যায়।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এসব ট্রেনের কয়েকটিকে আবার চালু করা হবে। এবং এবার সেগুলো চলবে আরও দ্রুত গতিতে – ঘণ্টায় ৩৫০ কি.মি. গতিবেগে।এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমে যাবে। সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেয়া হবে।এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে।
জরুরি সংকেত বেজে ওঠার সাথে সাথে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে।রেল কোম্পানিগুলো রেলপথের উন্নয়নের জন্য কাজ করছে যাতে এসব ট্রেন ঘণ্টায় ৪০০ কি.মি. বেগে চলতে পারে।
