‘ধড় পাকড়’-এর ধাক্কায় একলাফে বেড়েছে হেলমেট বিক্রি

নাকা চেকিং অভিযানের সাফল্য পাচ্ছে কলকাতা পুলিশ

প্রতিদিন কলকাতা শহরের রাতে নাকা চেকিং অভিযানের সাফল্য পাচ্ছে কলকাতা পুলিশ। ক্রমশ বাড়ছে হেলমেট বিক্রি। কলেজ পড়ুয়া থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা গৃহবধূ, সকলেই কিনতে আসছেন হেলমেট। ভিড় বেড়েছে হেলমেটের বাজার ওয়েলিংটন স্কোয়্যারে। খুশি ব্যবসায়ীরাও। কাজ বাড়ায় খুশি মালবাহকরাও। শোনা যাচ্ছে আটের দশকের পর আবার এত ব্যাপকহারে হেলমেট বিক্রি বাড়ল। নাগরিকদের নিরাপত্তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুলিশ। এর ফলে খুশি সমাজের প্রত্যেক স্তরের মানুষ। 

'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর লক্ষ্যে  ১৯ জুন থেকে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে হেলমেটবিহীন চালক ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযান চালাতে নাকা চেকিং শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতায় ২৫টি ট্রাফিক গার্ডে এই অভিযানের ফলে ১ জুলাই পর্যন্ত মাত্র ১৩ দিনেই ১০ হাজার হেলমেটবিহীন বাইক–স্কুটার চালককে ধরা হয়েছে। এখন এই সংখ্যাটা নিঃসন্দেহে আরও বেড়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও প্রয়োজনে উপস্থিত থাকছেন। শুধুমাত্র বড়োরা নয়, হেলমেট কিনতে আসছেন প্রচুর কলেজ পড়ুয়াও।

ছবি সৌজন্যে – কলকাতা পুলিশ 

Developed by DXDasia