হার্ভার্ডে বর্ণ বিদ্বেষ পরাজিত

হার্ভার্ডের ৩৮০ বছরের ইতিহাসে এই প্রথম শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা সংখ্যালঘু হতে চলেছে

বর্ণ বিদ্বেষ পরাজিত। বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের ৩৮০ বছরের ইতিহাসে এই প্রথম শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা সংখ্যালঘু হতে চলেছে। এই খবর জানিয়েছে বিবিসি।

এ বিশ্ববিদ্যালয়ে পরের শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চলেছেন, তাদের অর্ধেকেরও বেশি হবেন অশ্বেতাঙ্গ। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে এ বছর, ৫০.৮ শতাংশ নতুন ছাত্র বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছেন। গত বছর এই হার ছিল ৪৭.৩ শতাংশ।
পরিসংখ্যানে বলা হয়েছে, নতুন শিক্ষার্থীদের ২২.২ শতাংশ এশিয়ান-আমেরিকান। এরপর রয়েছে আফ্রিকান-আমেরিকান ১৪.৬ শতাংশ, হিস্পানিক বা ল্যাটিনো ১১.৬ শতাংশ এবং নেটিভ আমেরিকান বা বিভিন্ন প্যাসিফিক দ্বীপ থেকে আসা পড়ুয়া ২.৫ শতাংশ।

Developed by DXDasia