বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে এই চিঠিতে

পাহাড়ে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন বিমল গুরুং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে যে দাবিগুলি জানিয়েছেন তিনি, তা হল – ইন্টারনেট, কেবল টিভি ও লোকাল টিভি চ্যানেলগুলির পরিষেবা নিশ্চিত করা, পুলিশের গুলিতে নিহতের পরিবারকে ও আহতদের ক্ষতিপূরণ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে নতুন ও পুরনো সব মামলা তুলে নেওয়া, খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ স্বাভাবিক করা, পাহাড়ে মৃতদের মৃত্যুর কারণ খুঁজতে সিবিআই তদন্ত ইত্যাদি। 

তবে, মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে মোর্চা যোগ দেবে কিনা, এ-বিষয়ে মুখ খোলেননি তিনি। পাশাপাশি, বিমল গুরুং-এর এই চিঠিকে একরকম নতিস্বীকার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞ মহল।

Developed by DXDasia