বাড়ি বাড়ি নববর্ষের গ্রিটিংস কার্ড পাঠাবেন সব দলের প্রার্থীরা

দমদম লোকসভা কেন্দ্রে অভিনব ভোটপ্রচার

বেজে গেছে সাধারন নির্বাচনের দামামা। বর্ষবরণ ঘিরেও তাই ভোটের আমেজ। দমদম লোকসভা কেন্দ্রের আম-বাসিন্দাদের পয়লা বৈশাখের সকাল আরম্ভ হতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের পাঠানো শুভেচ্ছাবার্তা দিয়ে। জনসংযোগের জন্য এবার নববর্ষের গ্রিটিংস কার্ডকেই বেছে নিতে চলেছেন প্রার্থীরা।

এতদিন পয়লা বৈশাখে হালখাতার নেমন্তন্নই রয়েছে দস্তুর। গ্রিটিংস কার্ড পাঠানোর চল ইংরেজি নববর্ষেই দেখা যায়। সেই দিক থেকে গ্রিটিংস কার্ডের মাধ্যমে বাংলা বর্ষবরণ খানিকটা অভিনবই। তার ওপরে ভোটের প্রচারে এরকম কৌশল নতুনই বটে। দমদলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, সিপিএমের নেপালদেব ভট্টাচার্য, বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য – সবাই গ্রিটিংস কার্ডকেই বেছে নিয়েছেন আম-জনতার কাছে পৌছনোর উদ্দেশ্যে। কোথাও আঞ্চলিক পার্টি নেতৃত্ব, কোথাও বা গোটা লোকসভা এলাকা জুড়ে কেন্দ্রীয়ভাবে গ্রিটিংস কার্ড বিলি করা হবে বলে পরিকল্পনা নিয়েছে রাজনৈতিক দলগুলি। 

Developed by DXDasia