এবার বেসরকারি বাসেও বসবে জিপিএস

নির্দিষ্ট জায়গায় লাগানো ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাসের অবস্থান ও বাসটি কখন এসে পৌঁছবে, জানতে পারবেন যাত্রীরা

সরকারি বাসগুলিতে জিপিএস বসানো হয়েছিল আগেই। এবার পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করে কলকাতার সব বেসরকারি বাস-মিনিবাসেও জিপিএস বসানোর পরিকল্পনা নিল কলকাতা পুলিশ। এর ফলে নির্দিষ্ট জায়গায় লাগানো ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাসের অবস্থান ও বাসটি কখন এসে পৌঁছবে, জানতে পারবেন যাত্রীরা।

কলকাতা্য এখন যেসব বাস চলে, তার ৮০%ই বেসরকারি বাস। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে মোট বেসরকারি বাসের সংখ্যা সাড়ে তিন হাজার ও মিনিবাসের সংখ্যা দেড় হাজার। ঠিক করা হয়েছে, প্রথম ধাপে শহরের ৮টি জায়গায় বসানো হবে ডিসপ্লে বোর্ড। প্রাথমিকভাবে, দক্ষিণ কলকাতার এক্সাইড মোড় থেকে শিয়ালদহ রুটে এবং ধর্মতলা রুটে যে বেসরকারি বাস ও মিনিবাসগুলি চলে, সেগুলিতেই নিজেদের খরচে জিপিএস বসাবে পুলিশ। ইতিমধ্যেই এক্সাইড-সংলগ্ন বাসস্ট্যান্ডে একটি ডিসপ্লে বোর্ড বসিয়েছে পরিবহন দপ্তর।

Developed by DXDasia