গয়না হাব তৈরি হবে বনহুগলিতে

মূলত বৌবাজারের কারিগররাই গয়না তৈরির জায়গা পাবেন হাবে

কলকাতার বনহুগলিতে তৈরি হচ্ছে গয়না হাব। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করবে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি)। মঙ্গলবার জিজেইপিসি আয়োজিত সভায় অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, এই প্রকল্পের জন্য ৬ একর জমি দেবে রাজ্য সরকার। মূলত বৌবাজারের কারিগররাই গয়না তৈরির জায়গা পাবেন হাবে। এর ফলে দূষণমুক্ত কলকাতার লক্ষ্যেও এগনো সম্ভব হবে বেশ কিছুটা। 

পাশাপাশি, রাজ্যে নতুন দুটি কমন ফেসিলিটি সেন্টার গড়ার পরিকল্পনাও আছে। ওই কেন্দ্রে গয়না তৈরির দামী যন্ত্রপাতি রাখা হবে। যে-সব কারিগরের সেগুলি কেনার ক্ষমতা নেই, তাঁরা সেখানে গিয়ে গয়নার অংশ তৈরি করাতে পারেন।

কলকাতার নিজস্ব গয়না ‘কলকাত্তি’র পেটেন্ট নিতে উদ্যোগী হয়েছে রাজ্য, এমনটাও জানান শিল্পমন্ত্রী। 

Developed by DXDasia