চাষিদের থেকে সরাসরি আলু কিনবে সরকার

প্রাথমিকভাবে কেনা হবে ১০ লক্ষ টন আলু

আলুর অভাবি বিক্রিতে লাগাম টানার জন্য এবার রাজ্য সরকার সরাসরি আলু কিনবে চাষিদের থেকে। এবার রাজ্যে আলুর ব্যাপক ফলন হয়েছে। কিন্তু তার জন্য কৃষকরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে যে সমস্ত অর্থকরি ফসল উৎপন্ন হয়, তার মধ্যে আলু এক বিশেষ স্থান অধিকার করে আছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি মিলিয়ে গোটা রাজ্যে আলু চাষিদের সংখ্যা প্রায় ২৫-৩০ লক্ষ। আলু বিক্রেতার সংখ্যাও কয়েক লক্ষ গোটা রাজ্যে। আবার আলুর বন্ড কিনেও রাখেন বহু মানুষ। রাজ্য সরকারের এই পদক্ষেপে তাই সারা পশ্চিমবঙ্গের বহু লক্ষ মানুষ উপকৃত হবেন। 

প্রাথমিকভাবে চাষিদের থেকে ১০ লক্ষ টন আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই খাতে আনুমানিক ৬৫০ কোটি টাকা খরচ হবে সরকারের। এর মধ্যে আলুর দাম মেটাতে ৫৫০ কোটি টাকা এবং পরিবহনে ১০০ কোটি টাকার মতো খরচ হবে বলে জানা গেছে। 
 

Developed by DXDasia