
২৩ মে গবাদি পশুর কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র
গবাদি পশুর মাংসের কেনাবেচায় কেন্দ্রের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগেই জারি করেছিল মাদ্রাজ হাইকোর্ট। সেই সিদ্ধান্তই ৩ মাসের জন্য বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই নিষেধাজ্ঞা চালু হচ্ছে না – এমন হলফনামা দিতেও বলা হয় কেন্দ্রকে। সুপ্রিম কোর্টের এই রায়ে স্বস্তি পেলেন মাংস ব্যবসায়ীরা। যদিও অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, ২৩ মে গবাদি পশুর কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। তার এক সপ্তাহ পরেই, মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই স্থগিতাদেশের বিরুদ্ধে জারি করা পিটিশনের শুনানিতেই সুপ্রিম কোর্ট জানায়, কেন্দ্রের নিষেধাজ্ঞা বলবৎ করা যাবে না এখনই।
