
১৮৮৭ সালে ব্রিটিশ সরকার চালু করেছিল এই স্টেশন
উত্তরবঙ্গের দার্জিলিং ও ঘুম স্টেশনে চালু হল ফ্রি ওয়াইফাই। এছাড়া চালু হয়েছে ই-ব্যবস্থাও। দার্জিলিং রেল স্টেশনে ই-ব্যবস্থা চালু করার সময় উপস্থিত ছিলেন রেলপুলিশের আধিকারিকেরাও। দার্জিলিং স্টেশনের ম্যানেজার সুমন প্রধান জানান, ২৪ ঘণ্টাই চালু থাকবে এই ওয়াইফাই পরিষেবা।
বিশ্বের সবচেয়ে উঁচু ন্যারোগেজ রেল স্টেশন হল দার্জিলিং-এর ঘুম। উচ্চতা ৭৪০৭ ফুট। ১৮৮৭ সালে ব্রিটিশ সরকার চালু করেছিল এই স্টেশন। দার্জিলিং রেল স্টেশনও চালু হয়েছিল সেই বছরেই। এর উচ্চতা ৬৮০২ ফুট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সেই দুটি স্টেশনের সামনে গেলেই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এখন থেকে। স্টেশনে ফ্রি ওয়াইফাই চালু হওয়াতে খুশি সেখানকার স্থানীয় বাসিন্দারাও।
