
আলিপুর সেন্ট্রাল জেলে শুরু হচ্ছে প্রশিক্ষণ শিবির
এতদিন তাদের হাতে তৈরি ফাইল, পোষাক, ব্যাগ দেদার বিক্রি হচ্ছিল বাজারে। এবার সেই সংশোধনাগারের বন্দিরাই তৈরি করতে চলেছেন ফুটবল। প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়া বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে শুরু হচ্ছে প্রশিক্ষণ শিবির। আবাসিকরা সেখান থেকেই মাস-তিনেক প্রশিক্ষণ নিয়ে শুরু করবেন ফুটবল বানাতে।
এই ফুটবল তৈরির প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য সরকারের রিফিউজি হ্যান্ডিক্র্যাফটস। সংস্থার চেয়ারম্যান মানস ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর প্রায় দু লক্ষ ফুটবল প্রয়োজন। এবার সেই প্রয়োজন মেটাতে সংশোধনাগারের আবাসিকদের তৈরি বলও সামিল হবে। এখন যে ধরণের বলে আমাদের দেশে খেলা হয় তার সঙ্গে পাল্লা দিতে পারবে বন্দিদের তৈরি ফুটবল।
দেশে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ শুরুর আগেই বাজারে আসতে চলেছে বন্দিদের তৈরি ফুটবল।
