
ইন্টারনেটে আর খুঁজে বেরাতে হবে না ফুড ডেলিভারি অ্যাপ
ফেসবুকে চ্যাট করতে করতেই অর্ডার করে দিন আপনার পছন্দের রেস্তোরাঁয়। আলাদা করে সার্চ করতে হবে না রেস্তোরাঁর নাম। ফেসবুক থেকেই সরাসরি করতে পারবেন খাবার অর্ডার।
ফেসবুকেই মিলবে একাধিক অপশন। ফেসবুক থেকেই অর্ডার করা যাবে খাবার। এমনই অপশন ইন্ট্রোডিউস করেছে ফেসবুক। তবে সেটা পরীক্ষামূলকই বলা চলে। স্যান ফ্রান্সিসকোর ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল জানিয়েছেন, প্রথম পর্যায়ে কেবল মাত্র অ্যান্ড্রয়েড ফোন এবং ডেক্সটপে এই সুবিধা পাবেন ইউজাররা। তিনি আনুষ্ঠানিকভাবে এই সুবিধার কথা ঘোষণা করেছেন বিশ্ববাসীকে। তাঁর কথায়, এতদিন কাছাকাছি কোন রেস্তোরাঁ রয়েছে তার খবর মিলত ফেসবুকে। এবার থেকে পছন্দ মতো রেস্তোরাঁ থেকে খাবারও অর্ডার দিতে পারবেন। সেই সঙ্গে কোথায় ডেলিভারি করতে হবে তাও জানাতে পারবেন ইউজাররা। ইন্টারনেটে আর খুঁজে বেড়াতে হবে না ফুড ডেলিভারি অ্যাপ। পুরানো থেকে নতুন সব রেস্তোরাঁর হদিশ মিলবে। ট্যাডিশনাল থেকে কন্টিনেন্টাল সব রকম খাবারই অর্ডার দিতে পারবেন। এমনকী খাবার অর্ডারের আগে দামের তারতম্যও যাচাই করে নেওয়ার সুযোগ থাকবে। সুতরাং ফেসবুকে অ্যাকটিভ থাকুন আর মেনুকার্ড দেখে দিয়ে ফেলুন আপনার পছন্দের রেস্তোরাঁয় খাবারের অর্ডার।
