৫ বছরের কন্যা না কি বেআইনি ব্যবসায়ী, জরিমানা ১৫০ পাউম্ড

লন্ডনে রাস্তায় খেলার ছলে সরবত বিক্রি, শিশুকে জরিমানা

একেই বলে মশা মারতে কামান। ৫ বছরের ছোট্টা ময়েটি খেলার ছলে লন্ডনের রাস্তায় কয়েক গ্লাস লেবুর সরবত বিক্রি করেবে বলে টেবিল সাজিয়ে বসেছিল। কেন করেছে? তার  কী ট্রেড লাইসেন্স আছে? এই অভিযোগে হঠাৎই কাউন্সিলের চারজন কর্মকর্তা এসে শিশুটিকে জরিমানা করে বসে। তারা বলে ট্রেড লাইসেন্স ছাড়া সে ব্যবসা করেছে। তাই তাকে জরিমানা করা হচ্ছে।  বিনা ট্রেড লাইসেন্সে রাস্তার মানুষের কাছে লেবুর শরবত বিক্রি করার দায়ে দেড়শো পাউন্ড জরিমানা করা হল পাঁচ বছরের এক শিশুটিকে।

ই খবর জানাজানি হতেই ম্যাজিক। ওই শিশুটি এখন অনেক চাকরির প্রস্তাব পাচ্ছে। সবাই চাইছে তাদের বিভিন্ন ইভেন্টে সে তার নিজস্ব স্টল খুলতে পারে। এবং সেখানে সে ওই সরবতই বিক্রি করবে।

শিশুটির বাবা আন্দ্রে স্পাইসার একটি বিজনেস স্কুলের শিক্ষক, তিনি পূর্ব লন্ডনের লাভবক্স ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেসময় ফেস্টিভ্যালে প্রবেশের মুখে তাঁর পাচ বছর বয়সী শিশুটি শখের বশে একটি টেবিল নিয়ে তাতে শরবতের সরঞ্জাম সাজিয়ে বসে। উৎসবে যাওয়া মানুষের কাছে লেবুর শরবত বিক্রি করতে চেয়েছিল সে। যদিও পরে টাওয়ার হ্যামলেট কাউন্সিল এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ও জরিমানাও বাতিল করে দিয়েছে। টুইটারে শিশুটির পরিবার বলেছে বিশ্বব্যাপী মানুষের সাড়া দেখে তাঁরা কৃতজ্ঞ।

Developed by DXDasia