
স্থানীয় চ্যানেলে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও ক্লিপ
মাছও যে কালবিশেষে প্রতিবাদের অস্ত্র হতে পারে তা শেখালেন তিনি। মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক নীতিশ রানে। মৎস্যজীবীদের সমস্যার কথা ফিশারিজ কমিশনারকে জানাতে গিয়েছিলেন নীতিশ। কমিশনার গোটা ব্যাপারটায় উদাসীন মনোভাব দেখানোয় ক্ষুব্ধ হয়ে টেবিল থেকে মাছ তুলে তাঁর দিকে ছুঁড়ে মারেন কংগ্রেস বিধায়ক। স্থানীয় চ্যানেলে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও ক্লিপ।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্র নীতিশের বিচিত্র কীর্তিকলাপ অবশ্য নতুন নয়। বারবার বিজেপি-র সঙ্গ ছাড়ার কথা বলেও শিবসেনা কথা রাখেনি। আর এই কারণেই শিবসেনার নাম গিনেস বুকে ওঠা উচিত, এই মর্মে গিনেস কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিলেন তিনি।
