রূপান্তরিত শরীর খুঁজে পেল মনের মানুষকে

দু'জনেই রূপান্তরকামী, তিস্তা-দীপনের নতুন যাত্রা

পুরুষের শরীরে বন্দি ছিলেন তিস্তা, অন্যদিকে নারী শরীরে বন্দি দীপন চক্রবর্তী। অপারেশনের মাধ্যমে সেক্স বদলে ফেলে একজন হলেন নারী, আরেকজন হলেন পুরুষ। দুজনেই একে অপরের ভালোবাসার সঙ্গী। এমনটা সাধারণত দেখা যায় না। পরিবর্তিত শরীর খুঁজে পেল মনের মানুষকে।

আগামী ৫ অগাস্ট কলকাতায় বিয়ে করবেন তিস্তা এবং দীপন চক্রবর্তী। বিয়ের কার্ড থেকে মেন্যু সব তৈরি হয়ে গিয়েছে। ধুমধাম করে রূপান্তরকামী যুগলের বিয়ে মানতে চায়নি শহরের অনেক মানুষজন। আপত্তি এসেছিল রূপান্তরকামীদের থেকেও। সেসব অগ্রাহ্য করে নতুন জীবনের পথ চওড়া করলেন তিস্তা-দীপন। সোহিনী দাশগুপ্তের তথ্যচিত্র 'I Couldn't Be Your Son, Mom'-এ দেখা গিয়েছিল তিস্তাকে। এছাড়াও অন্যান্য কাজজর্ম করেছেন চলচ্চিত্রে। প্রত্যেকেরই অধিকার আছে নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে ঘরবাঁধা। শরীরে বা মনে সে যাই হোক কেন। এবার শহর দেখবে ঐতিহাসিক এক পথ চলার অচেনা দৃশ্য। রামধনু মাসে এর থেকে বড়ো খবর আর কীই বা হতে পারে! 

ছবিসূত্র – Kolkata Rainbow Pride Walk 

Developed by DXDasia