কান চলচ্চিত্র উৎসবে প্রথম মহিলা চিত্রগ্রাহক হিসাবে সম্মানিত কলকাতার মধুরা

ক্যামেরাম্যান নন, একজন সুদক্ষ সিনেমাটোগ্রাফার হয়ে উঠতে চান মধুরা

চলচ্চিত্রপ্রেমীদের কাছে কান চলচ্চিত্র উৎসব খুবই তাৎপর্যপূর্ণ। ২০১৯ কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পৌঁছে গিয়েছিলেন বাংলার কন্যা মধুরা পালিত। না, তিনি কোনো অভিনেত্রী নন, পরিচালক নন, নন কোনো মডেল। তিনি পেশায় একজন চিত্রগ্রাহক। শিরোনামে এসেছে তাঁর দক্ষতার কথা। এবছর ফ্রান্সের কানে অ্যাজেনিয়াক্স বিশেষ পুরস্কারে সম্মানিত হচ্ছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তের সদ্য সিনেমাটোগ্রাফিতে স্নাতক, যাঁদের বিগত দুই বা তিন বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের মধ্যে থেকেই সেরাকে বেছে নেওয়া এবং তাঁকে বিশেষ প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়া এই পুরস্কারের লক্ষ্য। এবছর একজনই পাচ্ছেন এই পুরস্কার। 

বিখ্যাত ছবি ‘অ্যামেলি’র ডিরেক্টর অফ ফোটোগ্রাফি ব্রুনো ডেলবনেল-এর সঙ্গে দেখা হবে বলে উচ্ছ্বসিত মধুরা। এবছর কানের রেড কার্পেটে ভারত থেকে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকন, ঐশ্বর্য রায়, সোনম কাপুর, কঙ্গনা রানাওয়াত, এ আর রহমানকে। তাঁদের তালিকায় এবার কলকাতার মধুরা পালিতের নাম জুড়ে গেল। ক্যামেরাম্যান নন, একজন সুদক্ষ সিনেমাটোগ্রাফার হয়ে উঠতে চান তিনি। আজ গোটা বিশ্ব তাঁকে সম্মান জানাচ্ছে। রূপকথার দেশে পৌঁছে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন মধুরা পালিত।

Developed by DXDasia