
মূল ট্যাংকে বসানো হয়েছে লিফট
পৃথিবীর সবথেকে বড়ো জাহাজ টাইটানিক যে ইস্পাতে বানানো হয়েছিল, তা দিয়েই ব্রিটিশ আমলে কলকাতায় তৈরি হয় টালা জলাধার। শতাব্দীপ্রাচীন সেই জলাধারের চারটি প্রকোষ্ঠের মধ্যে প্রথমটি সংস্কারের কাজ শেষ হল গতকাল। আজ থেকেই ওই প্রকোষ্ঠে জল মজুত করা হবে।
২০১৭ সালের জুলাইতে শুরু হয়েছিল টালা জলাধার সংস্কারের কাজ। ছ’মাস আগে প্রথম ব্লকটি মেরামতি আরম্ভ হয়েছিল। গতকাল তার সংস্কারের কাজ শেষ হয়েছে। আরেকটি ব্লকের কাজও অর্ধেক শেষ। ব্রিটিশরা টালা জলাধার বানানোর সময়ে প্রায় ৫০ মিটার বাই ৫০ মিটার আয়তনের চারটি ব্লক তৈরি করেছিলেন, যাতে মেরামতির জন্য একটি বন্ধ রাখলে বাকিগুলোর কাজ চালু থাকে। আগামী ডিসেম্বরের বাকি তিনটে প্রকোষ্ঠের মেরামতি শেষ হবে। মূল ট্যাংকে ওঠার জন্য এতদিন ছিল মাত্র একটি সিঁড়ি। এবার তার সঙ্গে আরও একটি সিঁড়ি ও একটি লিফট বসানো হয়েছে।
