
ফিফার প্রথম বাংলাদেশি মহিলা সহকারী রেফারি হচ্ছেন সালমা ইসলাম
বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক। প্রথম বাংলাদেশের এক মহিলা ফিফার রেফারি হওয়ার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেন। পাশাপাশি, প্রথম বাংলাদেশি মহিলা সহকারী রেফারিও পেতে চলেছে ফিফা।
প্রথম মহিলা রেফারি হিসেবে জয়া চাকমা এবং সহাকারী রেফারি হিসেবে সালমা ইসলাম মনি আগামী বছরের জানুয়ারি থেকেই ফিফার তালিকাভুক্ত হয়ে যাবেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার। রাঙামাটির মেয়ে জয়া খেলা ছেড়ে ২০১০ সাল থেকে বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার নানা টুর্নামেন্টে ফুটবল ম্যাচ পরিচালনা করছেন। আর সালমা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করছেন ২০১৩ সাল থেকে।
এর আগে দক্ষিণ এশিয়া থেকে চারজন নারী রেফারি ফিফায় যোগদান করেছেন। ভারত থেকে আছেন দু’জন, নেপাল ও ভুটান থেকে একজন করে। দক্ষিণ এশিয়া থেকে ফিফার পঞ্চম মহিলা রেফারি হচ্ছেন জয়া চাকমা।
