
এলাকাবাসীরা জানিয়েছেন, আগুনে আটকে পড়ে ছাত্ররা জানলা দিয়ে প্রাণভিক্ষা করছিল
মালেশিয়ার কুয়ালালামপুরে একটি ইসলামিক স্কুলে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। মৃতদের মধ্যে ২২ জনের বেশিরভাগেরই বয়স ১৩ থেকে ১৭। স্কুল থেকে বেরুনোর একমাত্র দরজাতেও আগুন লেগে যায়। এলাকাবাসীরা জানিয়েছেন, আগুনে আটকে পড়ে ছাত্ররা জানলা দিয়ে প্রাণভিক্ষা করছিল। কিন্তু তাদের রক্ষা করা যায়নি।
একজন স্কুল কর্মচারী জানান, ছাত্রদের চিৎকার শুনে তিনি প্রথমে বুঝতে পারেননি, তাঁর মনে হয়েছিল বাজ পড়ার শব্দ হচ্ছে। দমকল আধিকারিকরা জানান, আগুনে আটকে পড়ে শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে ২৪ জনের। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান।
