
হওড়ার বালি’তে একটি গুদামে বিধ্বংসি আগুন লাগার ঘটনার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার
রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাখা হবে দমকলের ব্যবস্থা। হওড়ার বালি’তে একটি গুদামে বিধ্বংসি আগুন লাগার ঘটনার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের একটি দমকল কেন্দ্রের উদ্বোধনে গিয়ে এমনই কথা জানালেন অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা মন্ত্রী। তিনি জানান, রাজ্যের ২৯৪টি কেন্দ্রের প্রতিটিতে অন্তত একটি করে দমকল কেন্দ্র তৈরি করা হবে। তিনি আর বলেন, আগুন নেভানোর ক্ষেত্রে স্থানীয় মানুষদের দমকল কর্মীদের সঙ্গে সহযোগিতা একান্ত কাম্য।
রাজ্যে সরকারের তরফে অগ্নিকাণ্ড সংক্রান্ত কাজ যাতে দ্রুত গতিতে করা যায় তার জন্য কেনা হচ্ছে নতুন অগ্নি নির্বাহ যন্ত্রাদি। প্রতিটি দমকল কেন্দ্র কে সমানে অত্যাধুনিক করে তোলা হচ্ছে।
২০১৬ সালে ৯৩টি দমকল গাড়ি কেনা কথা হয়েছিল। ইতিমধ্যেই কেনা হয়েছে ৪০টি আধুনিক দমকল গাড়ি। কলকাতার বিভিন্ন অঞ্চলে ও অন্যান্য জেলার বিভিন্ন স্থানে দমকল কেন্দ্র খোলা হয়েছে। সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যাতে দমকলকর্মীরা সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত হন ও নির্দিষ্ট সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হন।
