ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলাঃ বিশেষ সম্মানে ভূষিত সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার

বলিউডের অন্যতম ঐতিহ্যশালী পুরস্কার হিসাবে গণ্য হয় ‘ফিল্মফেয়ার’

বলিউডের অন্যতম ঐতিহ্যশালী পুরস্কার হিসাবে গণ্য হয় ‘ফিল্মফেয়ার’। গত কয়েক বছর বাংলার জন্য পৃথকভাবে এই পুরস্কার আয়োজিত হয়ে আসছে। ৩১ মার্চ তিলোত্তমায় বসেছিল চতুর্থ ফিল্মফেয়ার আসর। লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় (মরণোত্তর) এবং তরুণ মজুমদারকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋদ্ধি সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে শিলাদিত্য মৌলিক, একগুচ্ছ পুরস্কার এল টলিউডের ঝুলিতে। সম্মানিত হয়ে শিল্পীরা যেমন উচ্ছ্বসিত, তেমনই প্রিয় নায়ক-নায়িকা-পরিচালকদের সাফল্যে খুশির জোয়ার বয়ে গেছে টলিপাড়া থেকে নেট দুনিয়া। 

এক নজরে দেখে নিন ফিল্মফেয়ার (বাংলা) প্রাপকদের তালিকা-

সেরা ছবি : ভিঞ্চি দা

সেরা ছবি (সমালোচকদের বিচারে): রবিবার 

সেরা পরিচালক : কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

সেরা অভিনেতা :  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামী)

সেরা অভিনেতা (সমালোচকদের বিচারে):  ঋদ্ধি সেন (নগরকীর্তন) 

সেরা অভিনেত্রী : স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহজাহান রেজেন্সি)

সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে) : জয়া আহসান (বিজয়া ও রবিবার)

সেরা সহ-অভিনেতা : ঋত্বিক চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র)

সেরা সহ-অভিনেত্রী : লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড :  সৌমিত্র চট্টোপাধ্যায় (মরণোত্তর) এবং তরুণ মজুমদার

সেরা মিউজিক অ্যালবাম : রণজয় ভট্টাচার্য ও অনিন্দ্য চট্টোপাধ্যায়

সেরা গীতিকার : রণজয় ভট্টাচার্য

সেরা মহিলা কণ্ঠশিল্পী :  লগ্নজিতা

সেরা মহিলা কণ্ঠশিল্পী : অনির্বাণ ভট্টচার্য (শাহজাহান রিজেন্সির ‘কিচ্ছু চাইনি আমি’ গানের জন্য)

সেরা নেপথ্য সঙ্গীত : প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (নগরকীর্তন)

এছাড়াও অনান্য বিভাগে বিজয়ীদের তালিকা-

সেরা নবাগত পরিচালক- ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)

সেরা নবাগতা- ঋত্তিকা পাল ( কিয়া অ্যান্ড কসমস)

সেরা কাহিনি- ভিঞ্চি দা ( রুদ্রনীল ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায়)

সেরা স্ক্রিন প্লে- কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)    

সেরা ডায়লগ-  কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

সেরা সাউন্ড ডিজাইনিং- সৌগত বন্দ্যোপাধ্যায় (রবিবার)

সেরা প্রোডাকশন ডিজাইন- শিবাজি পাল (গুমনামী)

সেরা এডিটিং- সুজয় দত্ত রায় (কেদারা)

সেরা সিনেমাটোগ্রাফি- শীর্ষ রায় (নগরকীর্তন)

 

Developed by DXDasia