নিজের পাড়াতেই বুথের কাজ করতে পারবেন মহিলা ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত

এবার নিজের ভোটগ্রহণ কেন্দ্র বাদে বাড়ির কাছে যে কোনো বুথে মহিলা ভোটকর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। যার ফলে, মহিলাদের নিজের পাড়ায় ভোটকর্মী হিসেবে কাজ করার কোনো আইনি বাধা আর রইল না।

ভোটকর্মীদের ঘাটতি সামাল দিতে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের প্রস্তাব অনুযায়ী নির্বাচন কমিশন মহিলাদের ক্ষেত্রে এই ছাড় দিল। আগের আইনে কোনো ভোটকর্মীকে তাঁর কর্মস্থল ও বাড়ি যে বিধানসভা কেন্দ্রে রয়েছে, সেখানকার কোনো বুথে নিয়োগ করা যায় না। কিন্তু অনেক মহিলাই রাজি হচ্ছেন না বেশি দূরে ভোটের দায়িত্ব নিতে। অথচ রাজ্যে ভোটকর্মীদের ঘাটতি রয়েছে। রাজ্যের ৭৮ হাজার ৭৯৯ বুথের জন্য দরকার মাইক্রো অবজার্ভার সহ প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার ভোটকর্মী। তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের কাছে আইন সংশোধনের প্রস্তাব দেন। নির্বাচন কমিশন সেই প্রস্তাব মেনে নিয়েছে। 
 

Developed by DXDasia