ইরানে নতুন ৩ মহিলা ভাইস প্রেসিডেন্ট

সমালোচনার মুখে ৩ মহিলা ভইস প্রেসিডেন্ট

তাঁর মন্ত্রিসভায় কোন মহিলা সদস্য নেই, এই সমালোচনার মুখে পড়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি অবশেষে তিনজন মহিলাকে ভাইস প্রেসিডেন্ট এবং একজন মহিলাকে নাগরিক অধিকার বিষয়ক সহকারী নিয়োগ করলেন।

ইরানে ১২জন ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ক্ষমতাধীন সংস্থাগুলো পরিচালনা করেন।

ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশটির মন্ত্রিসভায় নিয়োগ পান মাত্র একজন নারী সদস্য । মাসুমে এবতেকারকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে পরিবার ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেইয়া জোনেদিকে আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নাগরিক অধিকার বিষয়ে প্রেসিডেন্টের সহকারীর দায়িত্ব পাওয়া শাহীনদক্ত মোলাভার্দি বলেছেন পুরো পুরুষ সদস্যের এই মন্ত্রিসভা এটাই বুঝিয়ে দেয় যে ''আসলেই কোন অগ্রগতি নেই।''

Developed by DXDasia