
সময়ের মধ্যেই শেষ হল মেরামতির কাজ
সময়ের মধ্যেই ফারাক্কা ব্রিজের রাস্তা সংস্কারের কাজ শেষ হল। এতদিন মেরামতির ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে সমস্যায় পড়তেন গাড়িচালকরা। এখন স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে ফারাক্কা ব্রিজে।
গত ডিসেম্বর মাস থেকে ওই ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছিল। কাজ শেষ করার কথা ছিল ৩১ মার্চের মধ্যে। তবে, প্রথম দিকে যে গতিতে কাজ চলছিল, তাতে ওই সময়ের মধ্যে কাজ শেষ হওয়া সম্ভব ছিল না। নিয়মিত যান চলাচল বন্ধ থাকায় ঘুরপথে পণ্য নিয়ে যেতে হল উত্তরবঙ্গে। তাতে পরিবহন খরচ বেড়ে যেত। উত্তরবঙ্গের জেলাগুলো আর উত্তরপূর্বের রাজ্যগুলোতে বেড়ে যাচ্ছিল জিনিসপত্রের দাম। তখন অত্যাধুনিক মেশিন দিয়ে ফারাক্কা ব্রিজ সংস্কারের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। তারপর দ্রুত গতিতে কাজ এগোতে থাকে।
