লিচু চাষিদের বাড়তি লাভের আশা দেখাচ্ছে ফণী

দু’দিনের ঝড়বৃষ্টিতে বন্ধ হল লিচু গাছে ছত্রাকের আক্রমণ

প্রবল গরমে পচন শুরু হয়েছিল মালদা জেলার লিচু গাছগুলোতে। কালো হয়ে যাচ্ছিল ফলের গোড়া, লিচু ঝরে যাচ্ছিল অকালে। এরই মধ্যে লিচু চাষিদের কাছে আশীর্বাদ হয়ে দেখা দেয় সাইক্লোন ‘ফণী’। টানা বৃষ্টিতে রোগমুক্ত হয় গাছেরা। যার ফলে হাসি ফুটল লিচু চাষিদের মুখে। 

সমস্ত মালদার প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে এখন লিচু চাষ হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে প্রচণ্ড দাবদাহ শুরু হওয়াতে বিপাকে পড়েন চাষিরা। লিচু গাছে শুরু হয় ছত্রাকের আক্রমণ। বাগানে স্প্রে করেও সংক্রমণ ঠেকানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত ফনী আসার ফলে লিচুর রোগ দূর হয়। চাষিরা মনে করছেন, এই মরসুমে ছত্রাক আক্রমণের আর কোনও সম্ভাবনা নেই। তাই এবার লিচুর ফলন ভালো হবে বলে আশা করছেন তাঁরা। স্বপ্ন দেখছেন বাড়তি লাভের। মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই বাজারে মালদার লিচু পাওয়া যাবে বলে জানা গেছে। 
 

Developed by DXDasia