
পঠন-পাঠনের ক্ষেত্রে এই কাউন্সিল নীতি নির্ধারণ করবে
অবশেষে সাত বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে ফ্যাকাল্টি কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে। যদিও তার আগের সিন্ডিকেট বৈঠকে এই নিয়ে প্রস্তাব গৃহীত হয়েছিল।
ফ্যাকাল্টি কাউন্সিল গঠিত হবে প্রত্যেক বিভাগের প্রধান, ডিন এবং অধ্যাপকদের নিয়ে। কাউন্সিলে শুধু মনোনীত প্রার্থীরাই থাকবেন। পঠন-পাঠন সংক্রান্ত নীতি নির্ধারক সংস্থা হিসেবে কাজ করবে এই কাউন্সিল। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়গুলির বিধি বা স্ট্যাটিউটে রাজ্য সরকার কিছু পরিবর্তন করে। তবে কার্যকর হয়নি সেই বিধি। তা ছাড়া, ফ্যাকাল্টি কাউন্সিলের কোনো বিধিতেও কিছু পরিবর্তন করা হয়নি। তাই পুরোনো বিধি অনুযায়ী তৈরি হচ্ছে কাউন্সিল।
