শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য চালু হল ই-পেনশন

পেনশন পেতে আর অপেক্ষা ক’রতে হবে না দীর্ঘদিন

এতদিন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেনশন পেমেন্ট অর্ডার পেতে লেগে যেত বছরের পর বছর। এবার সেই প্রক্রিয়ায় গতি আনতে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জন্য ই-পেনশন পরিষেবা চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক ও মাধ্যমিক দুই স্তরেই এই পরিষেবা প্রদান করা হবে। এই প্রকল্পের ফলে কমপক্ষে ৪ লক্ষ শিক্ষাকর্মী উপকৃত হবেন।

সোশ্যাল মিডিয়ায় এই ই-পেনশন পরিষেবা চালুর কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই পরিষেবায় অনলাইনের মাধ্যমে সব কাজ হওয়ায় সময় কম লাগার পাশাপাশি বজায় থাকবে স্বচ্ছতাও।

Developed by DXDasia