যোগচর্চা এবার ইঞ্জিনিয়ারিং-এও

এমন সিদ্ধান্তের কথাই ঘোষণা করেছে এআইসিটিই

যোগচর্চা করতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেতে গেলে। অন্যান্য টেকনিক্যাল ডিগ্রির জন্যেও ফরমান একই। শুধু যোগচর্চাই নয়, খেলাধুলো ও বেশ কিছু সামাজিক কাজেও জড়াতে হবে ছাত্রদের। নইলে কোর্স শেষেও অধরা থেকে যাবে ডিগ্রি। এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন(এআইসিটিই)।

এর আগেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এমন উদ্যোগ নিয়েছিল, কিন্তু বাধ্যতামূলক ছিল না কোনওটিই। এআইসিটিই-র অধীনে রয়েছে ১০ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৮ লাখেরও বেশি। এবার থেকে বেছে নিতে হবে যোগচর্চা, খেলাধুলো ও সামাজিক কাজের মধ্যে যে-কোনও একটি। হাজিরাও থাকতে হবে অন্তত ২৫%। যদিও এর জন্য কোনও বাড়তি নম্বর নেই। সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতির জন্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে এআইসিটিই।

Developed by DXDasia