
কতজন সরকারি-বেসরকারি চাকরি পাচ্ছে হিসেব দেবে নতুন পোর্টাল
এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের পর এবার সরকারি ও বেসরকারি কর্মসংস্থানের হিসেব দেওয়ার জন্য নতুন পোর্টাল তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তর। কত জন যুবক- যুবতীর সরকারি-বেসরকারি ক্ষেত্রে চাকরি হয়েছে তা নথিভুক্ত করা হবে এই পোর্টালে।
কর্মসংস্থানের লক্ষ্যে বছর তিনেক আগে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামে পোর্টাল চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে চাকরি প্রার্থীরা নিজেদের বায়োডাটা আপলোড করতে পারেন। ইতিমধ্যেই ২৩ লক্ষ আবেদনকারী সেখানে নাম নথিভুক্ত করেছেন। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত এক লক্ষ যুবক-যুবতীকে অনুদান এবং প্রশিক্ষণ দিচ্ছে রাজ্যসরকার।
