ই-ডিস্ট্রিক্ট প্রোজেক্ট এবার রাজ্যে

ইতিমধ্যেই জলপাইগুড়ি ও বাঁকুড়া জেলায় এই সুবিধা চালু করার কাজ শুরু হয়ে গেছে

এখন থেকে অ্যাপ্লিকেশন জমা দিতে, সার্টিফিকেট ও লাইসেন্স নিতে কিংবা কাজের অবস্থান জানতে আর সরকারি অফিসে ছুটতে হবে না সাধারণ মানুষকে। বাংলার প্রত্যন্ত এলাকাতেও ইন্টারনেটের মাধ্যমে সরকারি সুবিধা সরবরাহের জন্য ই-ডিস্ট্রিক্ট প্রোজেক্ট চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন জেলার প্রশাসনগুলির কাজ আরও তরান্বিত করতেই এই উদ্যোগ।

ই-গভর্নেন্স ও ই-পেনশন প্রোজেক্টের পর উল্লেখযোগ্য আরেক পদক্ষেপ হতে চলেছে এই ই-ডিস্ট্রিক্ট প্রোজেক্ট। ইতিমধ্যেই জলপাইগুড়ি ও বাঁকুড়া জেলায় এই সুবিধা চালু করার কাজ শুরু হয়ে গেছে। এরপর ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে এই সুবিধা।

Developed by DXDasia