ইকো পার্কে বাংলার ভাস্কর্যের ইতিহাস উদ্যান

নানারকম ভাস্কর্যের নিদর্শন থাকছে এই উদ্যানে

ইকো পার্কে উদ্বোধন হল বাংলার ভাস্কর্যের ইতিহাস উদ্যান। নানারকম ভাস্কর্যের নিদর্শন থাকছে এই উদ্যানে। বাংলার মধ্যযুগের নবজাগরণের অন্যতম পথিকৃৎ শ্রী চৈতন্য, ভারতীয় ও আন্তর্জাতিক অধ্যাত্মবাদ, ঋষি অরবিন্দ, সত্যজিৎ রায় ও তাঁর জগৎ – সবই প্রদর্শিত হবে এখানে এছাড়াও থাকছে রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, বাংলা ও ভারতের নবজাগরণ, নেতাজী সুভাষ চন্দ্র বসু-আজাদ হিন্দ ফৌজ ও তাঁর বিদ্রোহ, লালন ফকির থেকে কাজী নজরুল ইসলাম-বিদ্রোহ ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতী। ভাস্কর্যের মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। 

এছাড়া আরেকটি বড় আকর্ষণ প্রতি সন্ধ্যায় ৪৫মিনিটের বাংলা ও ইংরাজিতে একটি লাইট ও সাউন্ড শো। 
 

Developed by DXDasia