ইকোপার্কে পর্যটকের সংখ্যা ছাড়াল ৭৫ লক্ষ

২০১৩ থেকে সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত হয় নিউটাউনের এই পার্কের দরজা

ইকোপার্কে পর্যটকের সংখ্যা ছাড়াল ৭৫ লক্ষ। ২০১২-তে এই পার্ক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ থেকে সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত হয় নিউটাউনের এই পার্কের দরজা।

১১২ একর জলাশয়কে ঘিরে ৪৮০ একর জমিতে তৈরি হওয়া ইকোপার্কে রয়েছে ফুলের বাগান, ইন্ডোর গেমস এবং সাইক্লিং এর ব্যবস্থা। পর্যটকরা জলাশয়ে বোটিং-ও করতে পারেন। রসনাবিলাসীদের জন্য রয়েছে রকমারি খাবারের সম্ভার।

Developed by DXDasia