
তিন মাস পর মিলল ফরাসি সংস্থার সার্টিফিকেট
ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় ব্যবহার করা হবে অত্যাধুনিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসিএস) প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে ট্রেনের প্রত্যেক মুহূর্তের অবস্থান জেনে তার গতি নিয়ন্ত্রণ করা হবে কন্ট্রোল রুম থেকেই। ট্রেনে ড্রাইভার থাকলেও তার ভূমিকা অনেকটাই কমে যাবে।
প্রায় তিন মাস পর সিগন্যাল পরীক্ষায় একটি ফরাসি সংস্থার সার্টিফিকেট পেল ইস্ট ওয়েস্ট মেট্রো। বিভিন্ন কারণে সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা নিতে দেরি করছিল সংস্থাটি। অবশেষে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সিগন্যালিং ব্যবস্থাকে সম্পূর্ণ নিরাপদ বলে সার্টিফিকেট দিয়েছে তারা। লখনৌয়ের কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)-র থেকে ট্রেন চালানোর অনুমতি পাওয়ার জন্য থার্ড পার্টি সার্টিফায়ার হিসেবে ওই সংস্থার ছাড়পত্র আবশ্যিক ছিল। অবশেষে শুক্রবার রাতে এসে পৌঁছয় ফরাসি সংস্থার সার্টিফিকেট। এবার সিআরএস-এর অনুমতি মিললেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী পরিবহনের কাজ শুরু করা যাবে।
