টিকিট অভিযানে দু’কোটি টাকা আয় রেলের

সেপ্টেম্বরের ২২ থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত চলে এই অভিযান

পুজোর সময় পূর্বরেলের বিভিন্ন শাখায় টিকিট অভিযান চালায় পূর্ব-রেলকর্মীরা। জরিমানা বাবদ এই অভিযানে বিনা টিকিট ও অবৈধ টিকিটের যাত্রীদের থেকে আদায় করা হয়েছে প্রায় দু’কোটি ২০ লক্ষ টাকা। পূর্বরেলের তরফে জানানো হয়েছে, অনেক মানুষ প্রতিবছর অবৈধ ভাবে যাতাযাত করেন। এই বছর প্রথম এমন অভিযান চালান রেলকর্তারা। এই অভিযান চলেছে সেপ্টেম্বরের ২২ থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত।

১৪ দিনের এই টিকিট অভিযানে আটক করা হয় ৮৮ হাজার ১৯৫ জন যাত্রীকে। আদায় করা হয়েছে দু’কোটি ১৮ লক্ষ ৯০ হাজার ৮৭০ টাকা। রেল জানিয়েছে, ভবিষ্যতে এমন অভিযান চলতেই থাকবে। যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে যথাযথ টিকিট কেটে সসম্মানে ট্রেনে ভ্রমণ করার জন্য।

Developed by DXDasia