মেক্সিকোয় ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

রিখটার স্কেলে ৮.১ মাত্রার ছিল এই কম্পন

কেঁপে উঠল মেক্সিকো। হ্যারিকেন আতঙ্কের মধ্যেই এই বিপর্যয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। শুক্রবার গভীর রাতে মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.১। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট থেকে জানা গেছে, পিজিজিয়াপান শহরের ১০০ কিমি দক্ষিণ-পশ্চিমে ও ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎস। প্রবল এই ভূমিকম্পের ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় অনেক এলাকার। পাশাপাশি, সুনামি সতর্কতা জারি করা হয় মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামায়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।  
 

Developed by DXDasia