বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টা চলবে বৃষ্টি

নিম্নচাপ সমুদ্র পৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত

রবিবার গভীর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে ৩০ থেকে ৪০ কিংবা তার থেকেও বেশি জোরে দমকা হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হয়। নিম্নচাপ সমুদ্র পৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের সঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুও।

আগামী ৪৮ ঘণ্টার জন্য একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

হিমালয়ের পাদদেশের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন জায়গা এবং মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

 

Developed by DXDasia