
দুর্ঘটনা ঘটেনি এখনও
এস্তোনিয়ার রাজধানী তালিনে গত তিনদিন ধরে দুটো চালক-বিহীন বাস চলছে। সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান ইআরআর জানিয়েছে, অন্য কোনো যানবাহন বা পথচারীর সঙ্গে কোনও দুর্ঘটনা হয়নি।তবে বেশ কবার শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সোমবার সাইরেন এবং ফ্লাশ লাইট সহ একটি পুলিশের গাড়িকে রাস্তা ছাড়েনি একটি বাস।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও চালক নেই, তবুও ট্রাফিক আইনের অনুসরণ নিশ্চিত করতে বাসে একজনকে থাকতেই হবে। বাসগুলোর দাম পড়েছে এক লাখ ইউরো। বেসরকারি খাত থেকে এই বিনিয়োগ এসেছে।
আগামী ছয় মাসের জন্য এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সভাপতি। এই গৌরব উদযাপনের জন্যই তালিনে চালক-বিহীন এই বাস চালু করা হয়েছে।
ছয় মাস পরও এই বাস সার্ভিস চালু থাকবে কিনা তা জানা যায়নি।
