বাবলুর কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা

গাইতে পারেন রবীন্দ্রসংগীত, আধুনিক, লোকগান, বাউল গান

প্রতিবন্ধকতা তাঁর আত্মশক্তির কাছে হার মেনেছে। তিনি উত্তর দিনাজপুরের সোনাপুরের বাসিন্দা বাবলু বিশ্বাস। বাবলু জন্ম থেকেই চোখে দেখতে পান না। কিন্তু এই বাধাকে দূরে সরিয়ে গান নিয়ে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকেও পড়াশুনা করেছেন। গাইতে পারেন একের পর এক রবীন্দ্র সংগীত, আধুনিক, লোকগান, বাউল গান। সিন্থেসাইজার ও হারমোনিয়ামে তোলা আছে সেই সব গান। তাঁর এই প্রতিভার জন্য পেয়েছেন অনেক সংবর্ধনা, পুরস্কার ও শংসাপত্র।

২০০৬ সালে শিলিগুড়ি কলেজ থেকে বি এ পাশ করেন বাবলু। ইচ্ছে ছিল শিক্ষক হবেন। শুরু হয় পরীক্ষা দেওয়া। কিন্তু তাঁর ইচ্ছা সফল হয়নি। পরিবারের পেটে চালা যোগ দেন বিধান নগরের একটি ব্যান্ড পার্টির দলে। তিনি সেখানে সিন্থেসাইজার বাজান। কিন্তু সেখানেও তার ভাগ্য বাধ সেধেছে। বিয়ের মরশুম ছাড়া প্রয়োজন হয় না, তাই অনাহারে কাটাতে হয় দিন। নির্ভর করতে হয় প্রতিবন্ধী ভাতা উপর। ফলে জীবন যুদ্ধে হারিয়ে যাচ্ছে প্রতিভা। বিধাননগর ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবেশ ভৌমিক বলেন, প্রতিভাবান দৃষ্টিহীন শিল্পী বাবলুর জন্য সকলের নজর দেওয়া দরকার। শিলিগুড়ির সঙ্গীত শিল্পী পালিত জানিয়েছেন, তাঁরা বিভিন্ন সময় বাবলুর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রতিভাবান এই শিল্পীকে বাঁচানোর আর্জি জানাচ্ছে শিলিগুড়ির মানুষ।

Developed by DXDasia