কোথায় গেল লিলিপুটদের সেই দেশ

৭ লাখ ৮ হাজার ডলারে ডিজনির মানচিত্র

একটা সাদা মাটা মানচিত্র। এমনিতে কিছু বোঝার উপায় নেই। সেটাই বিক্রি হল ৭ লাখ ৮ হাজার ডলারে। হই হই পড়ে গিয়েছে এই নিয়ে। সাধারণ কাগজে পেনসিল আর কলমের কালিতে আঁকা একটি মানচিত্র। এই মানচিত্রটিই ;ওয়াল্ট ডিজনি ও হার্ব রাইমেনের আঁকা ডিজনিল্যান্ডের প্রথম মানচিত্র। বিনোদন পার্ক হিসেবে বিশ্বজুড়ে আলাদা কদর রয়েছে ডিজনিল্যান্ডের। ১৯৫৩ সালের সেপ্টেম্বর মাসে, এক ছুটির দিনে ডিজনিল্যান্ডের জনক ওয়াল্ট ডিজনি ও তাঁর বন্ধু হার্ব রাইমেন এই মানচিত্রটি এঁকেছিলেন। সেই হল ডিজনির থিমপার্ক বানানোর পপথম কথা। সেই মানচিত্রটিই নিলামে উঠেছিল লস অ্যাঞ্জেলেসের ভন ইটন গ্যালারিতে। ৭ লাখ ৮ হাজার ডলারে বিক্রি হয়েছে সেই মানচিত্র।

মানচিত্রটিতে এমন অনেক বিষয় আছে, যেগুলো কখনো বাস্তবে রূপ পায়নি। যেমন, আসল মানচিত্রে ‘লিলিপুটিয়ান ল্যান্ড’ বলে একটি জায়গার উল্লেখ আছে। কিন্তু সেটা এখনও ডিজনির কোনো থিমপার্কে চোখে পড়েনি। আবার আসল মানচিত্রে ‘রূপকথার দুর্গটি’ রাখা হয়েছে পার্কের এক কোণে । কিন্তু এখনকার ডিজনিল্যান্ডে গেলে পার্কের ঠিক মাঝখানেই দেখা মিলবে এই দুর্গের। রন ক্লার্ক নামের এক ব্যক্তি ৪০ বছর আগে এটি কিনেছিলেন। তাঁর কাছে মানচিত্রটি বিক্রি করেছিলেন ডিজনি কোম্পানির এক প্রাক্তন কর্মী । ১৯৫৫ সালে ওয়াল্ট ডিজনির অফিসঘরে এটি খুঁজে পেয়েছিলেন তিনি।

Developed by DXDasia