
আগামী ২৮ অগস্ট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’র উপস্থিতিতে শপথ নেবেন নতুন বিচারপতি
দীপক মিশ্রা ভারতের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। বর্তমানে এই পদে নিযুক্ত আছেন জ.এস. খেয়ার। আগামী ২৮ অগস্ট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’র উপস্থিতিতে শপথ নেবেন নতুন বিচারপতি। মঙ্গলবার দেশের আইন মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায়। বিচারপতি পদে তিনি ১৩ মাস থাকবেন।
৬৩ বছর বয়সী বিচারপতি মিশ্রা কর্মজীবন শুরু করেন ওডিশার হাইকোর্টে। তিনি নির্ভয়া গণধর্ষণ, মুম্বাই বিস্ফোরণ, ২০১৫ সালে মহারাষ্ট্র পুলিশের অন্তভূক্ত মহিলাদের সুরক্ষার স্বার্থে ডান্স বারে নাচ বন্ধ করা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিচার করেছিলেন তিনি।
