হাসপাতাল থেকে সবে মাত্র ছাড়া পেয়েছেন দিলীপ

অসুস্থ দিলীপ কুমারের সঙ্গে দেখা করলেন কিং খান। কিডনিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ। সবে মাত্র ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন। আর ১৫ আগস্ট তাঁকে দেখতে যান শাহরুখ।

টুইটারে এই খবর জানিয়েছেন দিলীপকুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। তিনি লিখেছেন এদিন দিলীপ সাব-এর ‘মুহ বোলি বেটা’ তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই ছবি পোস্ট করে শায়রা জানিয়েছেন, হাসপাতাল থেকে ফেরার পর এখন কিছুটা সুস্থ আছেন দিলীপ কুমার।

Developed by DXDasia